রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রবিউল আলম সিকদার সভাপতি ও সাহিদুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক করে মুকসুদপুর উপজেলার ত্রি-বার্ষিকী সম্মেলন

মুকসুদপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাত বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মুকসুদপুরের উপজেলা পরিষদের সত্তরের আইডিয়াল কিন্ডারগার্ডেন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক। প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমন্ডলের সদস্য মুহাম্মদ ফারুক খান-এমপি বলেন, ১৯৪৯ সাল থেকে বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের জনগনের সেবা করে যাচ্ছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা আন্দোলন, ৬ দফা থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকের বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল পরিনত করেছেন। বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতা আহসান উল্লাহ মাস্টার, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যডভোকেট মতিউর রহমানকে প্রকাশ্যে তার বাড়ির গেটে বোমা মেরে হত্যা করেছিলো। তারা চেয়েছিলো আওয়ামী লীগের বর্ষীয়ান নেতাদের হত্যা করলে আওয়ামী লীগ নির্মুল হয়ে যাবে। তিনি আরো বলেন শেখ হাসিনা টার্গেট ২০৪১ সালে মধ্যে এদেশকে আমেরিকা ইউরোপ বানাতে চান। উন্নত দেশ গুলো সে সুযোগ সুবিধা পায় সেটা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মানুষ পাবে। মুকসুদপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলের সদস্য মুহাম্মদ ফারুক খান-এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য আনোয়ার হোসেন ও সাহাবদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু-এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামিম, সংরক্ষিত নারী সাংসদ নার্গিস রহমান। কাউন্সিলরা কেন্দ্রীয় নেতাদের উপর দায়িত্ব দেওয়ার পরে কেন্দ্রীয় নেতাদের মতামতের মাধ্যমে সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদারকে সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুলকে সাধারন সম্পাদক করে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিকী ঘোষনা করা হয়। কমিটির বাকি পদগুলো সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে গঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com