শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রং বেরঙ-এর জোকার নিয়ে মেতে আছে তারা : বাপ্পারাজ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজকে এখন আর পর্দায় দেখা যায়না বললেই চলে। নানাবিধ কারণে অভিনয় থেকে সরে গিয়েছেন। দেখা যায় না কোন চলচিচত্রের কোন অনুষ্ঠানেও। সম্প্রতি চলচিচত্রের বর্তমান অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন এ নায়ক।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ইন্ডাস্ট্রি এখন সার্কাস এর ময়দান হয়ে গেছে। আর রং বেরঙ-এর জোকার নিয়ে মেতে আছে মানুষগুলো। যারা কথা বলতে পারে না, মিথ্যা বলেই চলেছে। আমাদের লোকগুলো তাতেই তালি বাজিয়ে মারহাবা মারহাবা করে চলেছে।’
অভিনেতা বাপ্পারাজকে সচরাচর চলচ্চিত্রের অনুষ্ঠানগুলোতে দেখা যায় না। সর্বশেষ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন, কিন্তু নির্বাচনী মাঠে ছিলেন না। সে সময় বাপ্পারাজ বলেছিলেন, আমি নির্বাচন করি না, আমাকে করানো হয়। শুধু তা-ই নয়, তিনি যে প্যানেলের প্রার্থী ছিলেন সেই প্যানেলের সভাপতিকেও চাননি। অর্থাৎ মিশা সওদাগরকে সভাপতি হিসেবে চাননি। সে আশা পূরণ হয় অবশ্য তার। নবনির্বাচিত শিল্পী সমিতির আয়োজিত ইফতার মাহফিলে দেখা গেছে বাপ্পারাজকে। ‘আম্মাজান’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শবনমের সঙ্গে দেখা করেছেন বাপ্পারাজ। তারপর এক কোণে গিয়ে ইফতার সারেন। অনেক সময় ধরে নির্মাতা সাফি উদ্দিন সাফির সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।
১৯৮৪ সালে ‘চাপা ডাঙ্গার বৌ’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান বাপ্পারাজ। তারপর, একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে গেছেন এ দেশের দর্শকদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com