বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যত তাড়াতাড়ি সম্ভব সেপা চুক্তি করতে চায় বাংলাদেশ: দিল্লিতে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

ভারতের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেপা চুক্তি করতে চায় বাংলাদেশ। গতকাল বুধবার দিল্লিতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সেপা অবশ্যই হবে ভারতের সঙ্গে, তবে কিছুটা সময় লাগবে৷ যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চায় বাংলাদেশ। টিপু মুনশি আরো জানান, বিদ্যুচ্চালিত গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চায় অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান৷ এর আগে ভারতীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে সবচেয়ে উদার দেশ। বাংলাদেশের অবকাঠামো জ্বালানি ও পরিবহন খাতে আরো বেশি বিনিয়োগ করুন। বুধবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে আয়োজিত বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামের আলোচনায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার নয়াদিল্লি পৌঁছান। সফরের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় সাতটি সমঝোতা স্মারকে সই হয়। এ ছাড়া ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন দেশটির শীর্ষ ধনী গৌতম আদানি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com