বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রানি দ্বিতীয় এলিজাবেথ চিকিৎসকদের পর্যবেক্ষণে

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর চিকিৎসকেরা। তাঁকে চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের বাসভবন ও রানির কার্যালয় বাকিংহাম প্যালেস গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের। এর মধ্যে অন্যতম শারীরিক জটিলতা হলো তিনি বেশি দূরত্বে হাঁটতে ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডে অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোর‌্যাল ক্যাসলে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেসের বিবৃতিতে আরও বলা হয়েছে, রানি ভালো আছেন। প্রিন্স চার্লস তাঁর সঙ্গে রয়েছেন এবং ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম সেখানে যাচ্ছেন। এদিকে ৯৬ বছর বয়সী রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com