বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

দিন কয়েক আগেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। সুস্থ হয়ে গত ১০ আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি। সবাই চিন্তামুক্ত হয়েছিলেন তার সুস্থতার খবরে।

কিন্তু হঠাৎ করেই আজ মঙ্গলবার (১১ আগস্ট) জানা গেল ভয়াবহ মন খারাপের খবর। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘মুন্না ভাই’খ্যাত এই অভিনেতা। শুধু তাই নয়, তার ক্যান্সারটি তৃতীয় ধাপে রয়েছে বলে নিশ্চিত করেছে বলিউড হাঙ্গামা।

গণমাধ্যমটি সঞ্জয় দত্তের এক বন্ধুর বরাতে আরও জানিয়েছে, সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসা নিতে খুব দ্রুতই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পথ ধরতে হবে।

সঞ্জয়ের বন্ধু বলেন, ‘ক্যান্সারের এই পর্যায়েও সঠিক চিকিৎসা করলে সেরে উঠা যায়। আপাতত সেটাই আশা করা হচ্ছে যে সুস্থ হয়ে উঠবেন সঞ্জয়।’

অভিনেতা সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই খবর প্রকাশ্যে আসতেই বিষাদের ছায়া নেমে এসেছে বলিউডে৷ অভিনেতার ভক্তরাও মন খারাপ করে সোশাল মিডিয়ায় প্রার্থনা জানিয়েছেন।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে বেশ ভেঙে পড়েছেন সঞ্জয় দত্তও। এই খারাপ সময়ে তিনি পাশে পাচ্ছেন না তার স্ত্রী-সন্তানদের। তারা করোনার কারণে বর্তমানে দুবাইয়ে আটকে আছেন।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com