রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উল্লাপাড়ার মোহনপুর ইউপিতে সামাজিক ও সম্প্রীতির সভা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক সম্প্রীতি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সমাজের সুধীজনদের নিয়ে সামাজিক সম্প্রীতি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৫নং লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (মক্কা) সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আব্দুল ওয়ারেশ, সাবেক কমান্ডার গাজী আব্দুল হামিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন জিকো, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার, নারী প্রতিনিধি মোছাঃ রাবেয়া খাতুন, মসজিদের ইমাম মোঃ আব্দুস সাত্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে ধর্মীয় ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ যেন কোন ভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সমাজের সকল স্তরের মানুষকে এব্যাপারে সজাগ ও সচেতন থাকার আহবান জানান বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com