রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম আরও কমতে পারে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার স¤প্রতি জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমিয়েছেন। আগামীতে তেলের দাম আরও কমতে পারে। গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমরা দাম বাড়াবো আর কমলে কমাবো। তেলের দাম হঠাৎ করে বেশি বৃদ্ধি পাওয়ায় অসুবিধাটা হয়েছে যা সরকার অবহিত আছে। সরকার তেলের দাম ইতোমধ্যে কমিয়েছেন।

এম এ মান্নান বলেন, সরকার শুধু দাম কমায়নি আরও কমানো হবে জানিয়েছে। আমরা বিশ্বাস করি অবশ্যই সরকার তেলের দাম কমাবে। যদি না আরেক যুদ্ধ লেগে যায়, যদি বিশ্বাবজারে আবার ভয়ংকর দুর্ঘটনা না ঘটে। বর্তমান বিশ্ব স্ট্যাবল অবস্থায় আছে। সুতরাং আমি আশা করছি পরিস্থিতি অনুকূলে থাকবে। তেলের দাম পরবর্তীতে কেমন কমতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নই। পূর্ব অভিজ্ঞতা যেহেতু আছে দাম কমাবো। তবে পর্যায়ক্রমে কমার পক্ষে আমি। লাফ দিয়ে বাড়া ও লাফ দিয়ে কমা ভাল না। পর্যায়ক্রমে কমানো হবে। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, ডিআইজি হাবিবুর রহমান, সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, বিএইসপিআইর অধ্যক্ষ ডা. মোহাম্মদ ওমর আলী সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com