বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অস্বাভাবিক নিজ শিশু কন্যার ভার সইতে পারছেনা মা আফরোজা

সঞ্জীব সরকার উল্লাপাড়া (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

নিজের শিশু কন্যার অস্বাভাবিক বড় মাথার ভার আর সইতে পারছেন না মা আফরোজা বেগম। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের আরমান আলীর স্ত্রী আফরোজা। জন্ম থেকেই শিশু মেয়েটির মাথা অনেক বড় এবং ভারী। শিশুটির বয়স এখন আড়াই বছর। আরমান আলী বগুড়ার চান্দাইকোনা খদ্দুরপাড়ার দৌলতপুর ষোল মাইল বেসরকারি মাদ্রাসার একজন কর্মী। অর্থাভাবে শিশুটির চিকিৎসা করাতে পারছেন না আফরোজা বেগম। তাদের আরও দুটি স্কুল পড়ুয়া মেয়ে রয়েছে। আফরোজা বৃহস্পতিবার উল্লাপাড়ায় তার প্রতিবন্ধী শিশু কন্যাকে নিয়ে গনমাধ্যম কর্মীদের কাছে এসেছিলেন। তিনি জানান, মেয়েটির মাথা অস্বাভাবিক ও ভারী। তাকে দিন রাত ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৮ ঘন্টা কোলে করে রাখতে হয়। মাথার ভার নিতে পারে না শিশুটি। ফলে বসিয়ে রাখাও সম্ভব নয়। শুধু তাই নয় সব সময় মাথার পাশে হাতের সাপোর্ট রাখতে হয়। মেয়েটির শরীরের আর সব অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক। মানসিক অবস্থাও ভালো বলে মনে হয় তাদের। কিন্তু নিজেদের অর্থিক অনটনের কারণে প্রতিবন্ধী কন্যার চিকিৎসা করাতে পারছেন না। তিনি মেয়েটিকে বাঁচাতে চান। এজন্য তার উন্নত চিকিৎসার প্রয়োজন। আফরোজা মেয়েটির চিকিৎসার জন্য সহযোগিতা করতে গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে দেশের সহৃদয় ব্যক্তিগনের কাছেও সাহায্য প্রার্থনা করেন। যোগাযোগ- ০১৭৬৮-৩০৭-২৬২।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com