সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সার কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার ৪৮৬ জন শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শনিবার সকালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা সার কারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কারখানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তারাকান্দি বনিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মানিক, রফিকুল ইসলাম রফিক, ফজলুল হকসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, দুই দফায় দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসা ৪৮৬ জন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ অবৈধভাবে ছাটাই করেছে। অবিলম্বে সকল শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবী জানান তারা, দাবী আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। এ সময় কারখানার নিরাপত্তার স্বার্থে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।এ ব্যাপারে কারখানার ভারপ্রাপ্ত জিএম (এডমিন) মো: দেলোয়ার হোসেন জানান, কারখানার উৎপাদন গত দুই মাস ধরে বন্ধ রয়েছে ও শ্রমিক নিয়োগে নতুন করে টেন্ডার না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারখানা পরিচালনা বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।উল্লেখ্য,দুই দফায় শ্রমিক ছাঁটাইয়ের কারণে গত ১ সেপ্টেম্বর থেকে ৪৮৬ জন দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিকদের কারখানায় কাজ করতে দেয়া হচ্ছেনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com