শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুয়াকাটায় জালে ধরা পড়লো ৫ মণ ওজনের ৩টি পাখি মাছ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গুড়া মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ৫ মণ ওজনের ৩টি সেইল ফিস বা পাখি মাছ। স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ ৩টি নিয়ে আসা হয়। ‘মৃধা ফিস’ আড়ৎ এর জাহিদ মিয়া মাছগুলো ২০ হাজার টাকায় কিনেন। বাঁশখালির ‘আল্লাহর দয়া’ ট্রলারের গুড়া মাঝি জানান, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ‘ছয় বাম’ এলাকায় মাছ ৩ টি তাদের জালে ধরা পড়ে। মাছগুলো বড় হওয়ায় তাদের ট্রলারে তুলতে অনেকটা বেগ পেতে হয়েছে। এছাড়া স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করেন।
ক্রেতা জাহিদ মিয়া জানান, এসব এলাকার মানুষের কাছে এ মাছের চাহিদা নেই। মাছগুলো তাই ২০ হাজার টাকায় ক্রয় করেছি। এগুলো কেটে চট্রগ্রাম পাঠানো হয়েছে। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সেইল ফিস মূলত দ্রুতগামী মাছ। এসব মাছ গভীর সাগরে বিচরণ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com