রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে জলাবদ্ধ জমি থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ

ওমর ফারুক শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। লাশের কাছে কীটনাশকের বোতল পাওয়ায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতর নাম আলীম সরদার সে উপজেলার জালালপুর ইউনিয়নের মোঃ হক সরদারের ছেলে। নিহত আলীমের পরিবার ঘোরশাল গ্রামে মামা শাহজাহান আলীর বাড়ীতে বসবাস করতো। রোববার সকাল ৮ টায় বাড়ী থেকে ভাত খেয়ে বের হয়েছিলো বলে জানাগেছে। সকাল ১১ টায় বেলতৈল ইউনিয়নের ঘোরশাল গ্রামের একটি জলাবদ্ধত জমিতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রামবাসী বলেন, আলীমের স্ত্রী কিছুদিন পুর্বে আলীমকে রেখে চলে যায়। এ কারনে মনের কষ্ট থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করছে অনেকেই। শাহজাদপুর থানার এসআই গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দিলে আমরা এসে লাশ উদ্ধার করি। লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com