বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে ধরলার ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরক মন্ডল মৌজায় ধরলার ভাঙনরোধে ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন ভাঙ্গন কবলিত এলাকার কয়েক শত লোকজন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন এলাকার লোকজন। মানববন্ধনে নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলীসহ এলাকার ভাঙন কবলিত লোকজন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ধরলার টানা ভাঙনে চরগোরক মন্ডলের প্রায় একহাজার একর ফসলি জমি, মাছের ঘের, ৬ শতাধিক ঘরবাড়িসহ কয়েকটি প্রতিষ্ঠান বিলীন হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানালেও তারা কোন উদ্যোগ নেয়নি। স্থানীয় প্রশাসনও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেনা। তাই ৪০ কিলোমিটার দূরে এসে জেলা শহরের কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন উক্ত এলাকার ভাঙ্গন কবলিত লোকজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com