রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিকদের নিয়ে মেয়রের অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে নগরকান্দায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে নগরকান্দার পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারের করা অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মাববন্ধন করেছে উপজেলার সকল সাংবাদিকরা। রোববার বিকেল ৩ টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনের সড়কে ব্যানার প্লেকার্ড হাতে সাংবাদিকরা এ মানববন্ধন পালন করেন। সমকাল প্রতিনিধি বোরহান আনিসের সভাপতিত্বে ও দিনকাল প্রতিনিধি শওকত আলী শরীফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদ, মানবজমিন প্রতিনিধি লিয়াকত হোসেন, দৈনিক খবরপত্র প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, দৈনিক বাঙ্গালী সময় প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকিব, ফাল্গুনী টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু প্রমূখ। এসময় বক্তরা বলেন, সাংবাদিকরা সমাজের অসহায় নিপীড়িত সাধারণ মানুষের কথা তুলে ধরে জাতির সামনে। দেশের উন্নয়ন চিত্রও পুরো বিশ্ব পরিমন্ডলে তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সেখানে সাংবাদিকদের নিয়ে নগরকান্দার মেয়রের করা কুরুচিপূর্ণ, অশালীন মন্তব্য ও ন্যাক্কারজনক কটুক্তি সত্যিই পুরো সাংবাদিক সমাজকে হতাশ করেছে। মেয়রের এমন আচরনের প্রতিবাদ জানিয়ে বক্তরা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে নিমাই সরকার তার ভুল স্বীকার করে পুরো সাংবাদিক জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরো কঠোর থেকে কঠোর তম আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবেও বলে জানান বক্তরা। এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক খবর প্রতিনিধি রেজাউল করিম সেলিম, বাংলা টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, আনন্দ টিভি, প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, এটিএন বাংলা টিভি প্রতিনিধি তৌহিদুল ইসলাম তুহিন, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্লা, দৈনিক বাংলাবাজার প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক বাঙ্গালী সময় প্রতিনিধি জাকির হোসেন জাকারিয়া, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি এস এম আক্কাস, দৈনিক নবরাজ প্রতিনিধি শামীম হোসেন, দৈনিক খোলাকাগজ প্রতিনিধি ফয়সাল হোসেন, বঙ্গটিভি প্রতিনিধি মশিউর রহমান মিন্টু, দৈনিক নবচেতনা প্রতিনিধি শাহিদুজ্জামান শাহিদ, দৈনিক  আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ, দৈনিক ফরিদপুর কন্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান পান্নু, দৈনিক খোলাচোখের ব্যবস্থাপনা সম্পাদক আসিফ মাহবুব আকাশ, দৈনিক বাংলা ৭১ প্রতিনিধি প্রশান্ত বিশ্বাস শিবু, দৈনিক গণমুক্তি প্রতিনিধি শাহজালাল, দৈনিক মানব দর্পন প্রতিনিধি সাইফুল ইসলাম সহ নগরকান্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিক বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com