রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁর শ্রেষ্ঠ ওসি আবুল কালাম আজাদ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন রাণীনগর থানার আবুল কালাম আজাদ। গত শনিবার (১০সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যান সভায় শ্রেষ্ঠ ওসির ঘোষনা ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এসময় পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে মেসের খাবার, আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবের বিষয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা গ্রহন করেন। তিনি সকল অফিসার ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, সুআচরন, পেশাদারিত্ব এবং আইন বিধি মেনে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ০৫ জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরন করেন। কল্যান সভায় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ওসি আবুল কালাম আজাদ বলেন কর্মক্ষেত্রে এই ধরনের অর্জন পরবর্তিতে ভালো কাজ করার সবচেয়ে বড় প্রেরণা। আমাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করায় মান্যবর পুলিশ সুপার স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমি আমার অন্যান্য সকল কর্মকর্তা ও সহকর্মীদেরও ধন্যবাদ জানাই। ভালো কাজের স্বীকৃতি হিসেবে আজ আমি শ্রেষ্ঠ হয়েছি। আগামীতেও আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। আর এরজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com