রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তবুও বিরাটকে পিছনে ফেলে সেরা রিজওয়ান

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

এবারের এশিয়া কাপে ফাইনালের আগে পর্যন্ত সবচেয়ে বেশি রান ছিল ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। একটি শতরান এবং দু’টি অর্ধশতরানসহ তার সংগ্রহ ২৭৬ রান। বিরাট সমর্থকরা চেয়েছিলেন তাকেই শীর্ষে দেখতে। শেষ মুহূর্তে বিরাটকে পিছনে ফেলে দিলেন পাকিস্তানের মোহম্মদ রিজওয়ান। তার সংগ্রহ ২৮১ রান। এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচ থেকে রান পেয়েছেন রিজওয়ান। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ৪৩ রান করেন তিনি। পরের দু’টি ম্যাচে অর্ধশতরান করেন। ফাইনালে চাপের মুখেও ৫৫ রান করেন পাকিস্তানের উইকেটরক্ষক। ছয়টি ম্যাচ খেলে ২৮১ রান করা রিজওয়ান এই প্রতিযোগিতায় তিনটি অর্ধশতরান করেন। তার গড় ৫৬.২০। স্ট্রাইক রেট ১১৭.৫৭। বিরাটও এবারের এশিয়া কাপে ছন্দে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৫ রান করেছিলেন। হংকংয়ের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত থাকেন বিরাট। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রান করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে যদিও কোনো রান করেননি বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১২২ রান করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরান আসে বিরাটের। কিন্তু এই প্রতিযোগিতায় তার স্কোর থেমে যায় ২৭৬ রানে। সর্বাধিক রানের তালিকায় তৃতীয় স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তিনি পাঁচ ম্যাচে করেছেন ১৯৬ রান। শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষ ছয় ম্যাচে ১৯১ রান করেন। তিনি শেষ করলেন চতুর্থ স্থানে। এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশঙ্ক করেন ১৭৩ রান। তিনি রয়েছেন প ম স্থানে। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com