শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলকাতায় ডিমের ডজন ৬১, ঢাকায় ১৩০ টাকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যে চাপে বাংলাদেশের মানুষ। ভারতেও নিত্যপণ্যের অগ্নিমূল্যে জীবন দুর্বিষহ। কিন্তু, গরিব মানুষের ভরসা ডিমের দামও আকাশছোঁয়া। কলকাতার বাজারে ডিম বিক্রি হচ্ছে ঢাকার বাজারের অর্ধেক দামে। সোমবার সপ্তাহের প্রথম দিনে কলকাতার বৈঠকখানা বাজারের ডিমপট্টিতে এক ডজন দেশি মুরগির ডিমের দাম ৬১ টাকা ৪৪ পয়সা। ঢাকার বাজারে এক ডজন ডিমের দাম ১৩০ টাকা। কলকাতার বাজারে যেখানে একটি ডিম বিক্রি হচ্ছে পাঁচ টাকা বারো পয়সায়, সেখানে ঢাকায় একটি ডিমের দাম প্রায় ১১ টাকা। পরিবহন ব্যয় এবং মুরগির খাবারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে দু’দেশের বাজারেই। কলকাতায় সোমবার পেট্রল ১০৬ টাকা তিন পয়সা লিটার পিছু, ডিজেল ৯২ টাকা ৯৬ পয়সা লিটার ও রান্নার এলপিজি গ্যাস ১০৭৯ টাকা দামে বিক্রি হচ্ছে। গোটা কাতলার দাম তিনশো টাকা, কাটা কাতলা সাড়ে চারশো টাকা, গোটা রুই বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কিলো দরে।
চিংড়ির দর সাড়ে তিনশো টাকা কিলো। মুরগি দুশো টাকার নিচে নামছেই না। ছাল সমেত মুরগির কিলো ২১০ টাকা, ছাল ছাড়ানো মুরগি ২২০ আর বোনলেস মুরগি ২৩০ টাকা প্রতি কিলোগ্রাম। পাঁঠার মাংস ৮০০ টাকা কিলো। রেওয়াজি খাসি হলে আর একটু বেশি। বলা হয়ে থাকে যে কোনও জায়গার দ্রব্যমূল্যের বিচার হয় সেখানকার সোনা রুপোর দর দেখে। কলকাতায় চব্বিশ ক্যারেট এর সোনা দশ গ্রাম ৫১ হাজার টাকা। বাইশ ক্যারেট দশ গ্রাম ৪৬ হাজার সাতশো প াশ টাকা। এক কিলোগ্রাম রুপোর দাম ৫৫ হাজার টাকা। বাজারের এই অবস্থায় মধ্যবিত্তের মাথায় হাত। হাত আর নামছেই না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com