রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে সুবর্ণচরে এমপি একরামের প্রতিবাদ সমাবেশ

আজিজুর রহমান (সুবর্ণচর) নোয়াখালী
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির কটুক্তির প্রতিবাদে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) এমপি একরামুল করিম চৌধুরীর উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সুবর্ণচর উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং চর জব্বার ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি একরামুল করিম চৌধুরী। এছাড়া, উপস্থিত ছিলেন জেলা উপজেলার নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ। সমাবেশে বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কটুক্তিকারীকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা, আরো বলেন, সুবর্ণচরের আওয়ামী লীগ এমপি একরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ। ভবিষ্যতে দলের যে কোন দূর্যোগে তারা এমপি একরামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com