রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতীয় সাংবাদিকের প্রশ্নে রেগে আগুন রমিজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

শ্রীলঙ্কার কাছে হেরে এক দশক পর এশিয়া কাপের শিরোপা জেতার স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এই হারের পর নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। এক ভারতীয় সাংবাদিকের নিরীহ প্রশ্নের জবাবে রীতিমতো রেগে যান তিনি। পাশাপাশি সেই সাংবাদিকের মোবাইল ফোনও কেড়ে নেন রমিজ। যা নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। মাঠে বসেই ফাইনাল ম্যাচটি দেখেছিলেন পিসিবি চেয়ারম্যান। খেলা শেষে মাঠ ছাড়ার সময় উপস্থিত সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে ভারতের স্পোর্টস ইয়ারির সাংবাদিক রোহিত জুগলান তাকে প্রশ্ন করেন, ‘জনগণ খুব কষ্ট পেয়েছে। তাদের জন্য কোনো বার্তা?’ এই অতি সাধারণ প্রশ্ন শুনেও ক্ষেপে যান রমিজ। উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করেন তিনি, ‘আপনি নিশ্চয়ই ভারতীয়? আপনি তো নিশ্চয়ই খুশি এখন।’ বিপরীতে রোহিত আবার বলেন, ‘না আমি খুশি না। জনগণও কষ্ট পেয়েছে।’ এসময় রমিজের পেছনে থাকা ব্যক্তি বলতে থাকেন, ‘আমরা নাখোশ নই। আমরা অনেক খুশি।’ ঘটনা এখানেই শেষ হতে পারতো। কিন্তু রমিজ ফের বলেন, ‘আপনি জনগণকে সাধারণ অর্থে ব্যবহার করছেন।’ এরপর সেখান থেকে চলে যাওয়ার মুখে সেই সাংবাদিকের ফোন কেড়ে নেন পিসিবি চেয়ারম্যান। তবে পরক্ষণেই হয়তো নিজের ভুল বুঝতে পারেন। তাই প্রায় সঙ্গে সঙ্গেই সেটি ফিরিয়েও দেন।
এই পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আপলোড করেছেন স্পোর্টস ইয়ারির সেই সাংবাদিক রোহিত জুগলান। তিনি লিখেছেন, ‘আমার প্রশ্ন কি ভুল ছিল? পাকিস্তানের দর্শকরা কি কষ্ট পায়নি? বোর্ড প্রেসিডেন্ট হিসেবে খুব ভুল করলেন, আপনি আমার ফোন নিতে পারেন না। এটি ঠিক হয়নি চেয়ারম্যান।’
রোহিত জুগলানের সঙ্গে এই ঘটনার পর সামনে এগিয়ে আরেক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে থাকেন রমিজ। এসময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে প্রথমে গ থেকে হাত নামাতে বলেন। পরে সেই ব্যক্তি ক্যামেরার ফ্রেমের মধ্যে থাকায় রীতিমতো রাগত স্বরেই সরে যেতে বলেন রমিজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com