শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রানির জন্য শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে প্রধানমন্ত্রী

বাসস:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানাতে ঢাকায় দেশটির হাইকমিশনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রানির প্রতি শোক জানাতে রাখা বইয়ে স্বাক্ষর করেছেন তিনি। গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন তার টুইটার অ্যাকাউন্টে শোক বইয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের ছবি পোস্ট করেন।
ওই পোস্টে হাইকমিশনার লিখেছেন, মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের শোক বইয়ে স্বাক্ষরের জন্য আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি ধন্য। প্রধানমন্ত্রী মহামান্য রানির জ্ঞান ও প্রজ্ঞা এবং রানির সঙ্গে তার ও তার বাবার (বঙ্গবন্ধু) বহু সাক্ষাতের কথা স্মরণ করেছেন।
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত ৮ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেন। সেই সঙ্গে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানির শেষকৃত্য উপলক্ষে সেদিন ব্রিটেনে সরকারি ছুটি থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com