শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় নদীভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ৫ লক্ষ টাকার অনুদান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

গজারিয়া উপজেলার ১নং হোসেন্দি ইউনিয়নের ইসমানিরচর এলাকার নদীভাঙন কবলিত ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের হাতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ৫লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইউনিয়ন সামাজিক ও সম্প্রীতি কমিটির সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে মেঘনা নদীতে ভাঙন কবলিত ১০টি পরিবারের সদস্যদের প্রত্যেকের হাতে ৫০হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পরিষদের সচিব সেলিম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন সামাজিক ও সম্প্রীতি কমিটির সদস্যবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com