রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামের উলিপুরের হাজী পরিচিতি ও দোয়া মাহফিল

মোবাশ্বারুল ইসলাম মুরাদ (উলিপুর) কুড়িগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

হাজ্বীগণের সংগঠন হিজবুল আরাফাত-কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে, তবকপুর ইউনিয়ন চত্বরে নতুন ও পুরাতন হাজীদের সমন্বয়ে হাজী পরিচিতি ও দোয়া মাহফিল” মহা মিলন-মেলায় পরিণত হয়। শনিবার (১৭ সেপ্টম্বর) সকাল ৯টা থেকে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে তবকপুর ইউনিয়ন ‘হিজবুল আরাফাত’র সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ আবু ওয়ারেছ মন্ডলের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে অনুষ্ঠানের ১ম পর্ব হজ্জ্বের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা শুরু হয়। এতে বক্তব্য রাখেন-২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, আলহাজ্ব মাওলানা ফয়জার রহমান, উপজেলা হিজবুল আরাফাত-এর সহ-সভাপতি আলহাজ্ব এমডি ফয়জার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, হযরত ফাতিমা (রাঃ) বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ রুহুল আমিন, আলহাজ্ব আব্দুল হাই, আলহাজ্ব মোঃ সোলায়মান মিয়া, আলহাজ্ব মোসলেম মিয়া, মাওঃ আলহাজ্ব মোসলেম উদ্দিন আজাদি প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন, আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা। অনুষ্ঠানের ২য় পর্বে উপস্থিত হাজ্বী সারিবদ্ধ ভাবে নবাগত হাজ্বীগণের সাথে মোছাহাবা ও সালাম বিনিময় শেষে মোনাজাত শেষে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com