শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরের কালীগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলার বরাইয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে একদিনের প্রীতি ফুটবল ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরাইয়া যুব সমাজের উদ্যোগে বরাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংবাদিক তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাংগালিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খান। খেলা উদ্বোধন করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি রুস্তম আলী খানা। এ সময় উপস্থিত ছিলেন-ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি হাসেম খান, সাবেক মেম্বার হাবিবুর রহমান খান, যুবলীগে নেতাÑ হাসনাত বিন মালেক প্রমুখ। খেলায় জুনিয়র ফুটবল একাদশ ২-১ গোলে সিনিয়র ফুটবল একাদশকে পরিজিত করেন। খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com