রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দীঘিনালায় সম্প্রীতি সমাবেশ

দীঘিনালা প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

সকল ধর্মের বানী মানুষের কল্যানের জন্য খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮সেপ্টম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যায়ল প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নলেন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও: মুহাম্মদ জামালুল হাসান, বোয়ালখালী দশবল বৌদ্ধ বিহার অনাথ আশ্রমের মহাস্থবির প্রজ্ঞান জ্যোতি ও বাজার চৌধুরী জেসমিন চাকমা প্রমূখ। এছাড়া উপজেলার ধর্মীয়, সামজিক, রাজনৈতিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্প্রীতি সমাবেশে বক্তরা বলেন, মানুষ সামজিক জীব একে অপরকে চিনতে সৃষ্টিকর্তা বিভিন্ন ধর্ম গোত্রের জাতিগোষ্ঠির মানুষ সৃষ্টি করেছে। সকল ধর্মের বানী মানুষের মঙ্গলের জন্য। সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে হলে মানুষের মাঝে মানুষের ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে সকল ধর্মে প্রতি সম্মান দেখাতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com