রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাল্য বিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

“মেয়ে আমার অহংকার ১৮’র আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার” এ শ্লোগানে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের পল্লীসমাজের আয়োজনে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহায়তায় শনিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের প্রত্যন্ত জংগলপট্টি গ্রামে তথ্য কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। সংরক্ষিত ইউপি সদস্যা নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর ডিষ্ট্রিক ম্যানেজার জয়মালা মন্ডল, এ্যাসোসিয়েট অফিসার মোঃ মহসিন আলী, ইউপি সদস্য মিজানুর রহমান, নিকাহ রেজিষ্টার মাওলানা সফিউল্লাহ সহ অন্যান্যরা। শেষে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা ২৫ জন কিশোরীদের মাঝে বাল্য বিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ করেন অতিথিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com