রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিশি রাতের সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে-শামা ওবায়েদ

বেলায়েত হোসেন লিটন ফরিদপুর :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, নিশি রাতের সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি রবিবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় এক প্রতিবাদ সভায় এ কথা বলেন। তিনি সরকারের উদ্দেশ্যে আরো বলেন, ঢাকায় এসি রুমে বসে জনগন বেহেস্তে আছে বলছেন। গ্রাম অঞ্চলে আসেন, দেখেন জনগন কোন অবস্থায় আছে। নিত্যপন্য দ্রব্যের মূল্য যে ভাবে বাড়িয়েছেন তাতে জনগনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি বলেন, এখনো সময় আছে সাধারন জনগনের পাশে আসুন, তাদের কাছে ক্ষমা চান, তাতে জনগন ক্ষমা করলে ও করতে পারেন। ?রাজধানীর পল্লবীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির চলমান কর্মসূচিতে হামলার এবং কর্মী নিহত হওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রবিবার বিকালে উপজেলার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে এ সমাবেশের আয়োজন করেন উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি,র সহ সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, ঢাকা উত্তর যুবদলের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক হেলালুদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com