শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোণায় জমে উঠেছে সদস্য পদে জেলা পরিষদ নির্বাচন

নেত্রকোণা প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

আসছে ১৭ অক্টোবর সোমবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ইউনিয়নের ভোটারদের সাথে প্রার্থীরা যোগাযোগ অব্যাহত রেখেছেন। তারা বিভিন্ন হাটে-বাজারে ঘুরে ঘুরে প্রার্থীদের নিজ নিজ অবস্থান জানান দিয়ে যাচ্ছেন। নেত্রকোণায় ১০টি উপজেলার ৫টি পৌরসভা ও ৮৬টি ইউনিয়নে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যনের ভোট রয়েছে ও সদস্য প্রার্থীদের নিজ নিজ উপজেলায় ভোট রয়েছে। দুর্গাপুর উপজেলা থেকে থেকে সদস্য পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন সমাজ সেবিকা আনোয়ারা বেগম কমলা, এরমধ্যে সুরমী আক্তার সুমি ,আওয়ামী যুবলীগের নেতা মোঃ আব্দুল করিম, শিক্ষক মোঃ জুয়েল মিয়া, আটপাড়া উপজেলা থেকে শুনই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ছানোয়ার উদ্দিন ছানু, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা, ও সাবেক জেলা পরিষদ সদস্য মো: সুমন খান, পূর্বধলা উপজেলা থেকে ধলামূলগাউঁ ইউনিয়নের স্বর্ণ প্রদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মরহুম জগলুল হক এর দ্বিতীয় সন্তান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান জনি, কলমাকান্দা উপজেলা থেকে ৩জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মিছবাহ উদ্দিন আসাদ, মোহনগঞ্জ উপজেলা থেকে এগিয়ে রয়েছেন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইজাজুল হক রয়েল, এর মধ্যে জেলা পরিষদ নির্বাচনকে নিয়ে অফিস ও হাটে-বাজারে, চায়ের স্টলে আলোচনা শুরু হয় হয়েছে। ভোটার গণ হলেন সবাই জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যন, ভাইস চেয়ারম্যা, মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্ভারগণ, ভোট রয়েছে জেলা উপজেলায় পাড়াগাঁেয় ছড়িয়ে ছিটিয়ে সকল প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ৩৪, সংরক্ষিত নারী আসনে ১৪ জন, ১০ উপজেলায় ১০টি কেন্দ্র, ভোটার সংখ্যা রয়েছে ১২১১, ভোটারগণ নিজ নিজ উপজেলায় তাদের ভোট প্রদান করিবেন। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি, ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com