বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার দিয়ে মাটি ভরাট করছে প্রতিপক্ষরা

কামরুল ইসলাম চাঁদপুর :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিজ গাছতলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার দিয়ে মাটি ভরাট করছে প্রতিপক্ষরা। জানা যায়, জাহাঙ্গীর আলম মাল, শহীদ গাজী ও নূর মোহাম্মদ গাজী গং দের ২ একর ১১ শতক জমিতে এই ধরণের অনৈতিক কাজ করছে বলে অভিযোগ পাওয়া যায়। বাগাদী ইউনিয়নের নিজ গাছতলার জনৈক দিলীপ দালাল, সঞ্জয় দালাল, সমীর দালাল ও সুমন দালাল গংরা মিলে নানীপুর বাগাদী চৌরাস্তার আগে এদের প্রায় সাবেক ৯৯নং নিজ গাছতলা মৌজার ১৬১, ২১২, ২৫৩, ৩০০নং বিএস খতিয়ানের মালিক দখলকার হতে বিভিন্ন দাগে বিভিন্ন তারিখে রেজিঃকৃত দলিল মূলে মালিক হয়েছেন ২ একর ১১ শতাংশ ভূমির। এই সম্পত্তির একটি অংশে জনৈক দিলীপ দালাল গংরা ড্রেজার দিয়ে মাটি ভরাট করেছে বলে সম্পত্তির মালিকগণরা জানায়। তারা বলেন, গত ১০ আগস্ট ২০২২ইং তারিখে তপছিল বর্ণিত নালিশী ভূমি নিয়ে মোকদ্দমা দায়ের করিলে বিজ্ঞ আদালত নালিশী ভূমি সম্পর্কে স্থিতাবস্থা বজায় রাখার জন্য অফিসার ইনচার্জ, চাঁদপুর মডেল থানাকে নির্দেশ দেন। তপছিল বর্ণিত নালিশী ভূমি প্রার্থিপক্ষের দখলে রয়েছে। যা তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করে নাই। কিন্তু প্রতিপক্ষ বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে নালিশী ভূমিতে ড্রেজার দ্বারা মাটি ভরাট করছে এবং ওই সম্পত্তির মালিক বলে দাবী করছে। এ বিষয়ে জাহাঙ্গীর আলম মাল, শহীদ গাজী, ও হাজী নুর মোঃ গং আদালত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। মূলত মালিক যারা রয়েছেন তাদের নাম হলো মোঃ কবির মাল, নুর মোঃ গাজী, শাহআলম মাল, আঃ রহমান, মোঃ কলিম উল্যা মাল, মোঃ মজিব শেখ, আওলাদ মাল, হারুন বেপারী, মোঃ সেলিম মাল, জাহাঙ্গীর আলম মাল, রাসেল মিয়াজী, শহিদ গাজী, জাহাঙ্গীর বেপারী, সিরাজ মাল, রিপন শেখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com