শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নয়াপল্টনে বিএনপির সমাবেশে জনতার ঢল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর মিরপুরসহ সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নয়াপল্টনে সমাবেশে জনতার ঢল নেমেছে। গতকাল রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশ চলছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাইকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ সাইডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিকেল পৌনে ৩টা নাগাদ মঞ্চে উপস্থিত হয়েছেন- মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, আমিনুল হক, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান সেগুন, নবী উল্লাহ নবী, হাবিবুর রশীদ হাবিব, ইকবাল হোসেন শ্যামল, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com