রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিনিয়র নেতাদের উপর আক্রমণ করেছে আওয়ামী লীগ: ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

বিএনপির সিনিয়র নেতাদের উপর হঠাৎ আওয়ামী লীগ আক্রমণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ইউনাইটেড হাসপাতালে আহত তাবিথ আউয়ালের শারীরিক খোঁজ নেয়ার পর উপস্থিত সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের ঢাকা মহানগরে অত্যন্ত শান্তিপূর্ন কর্মসূচি – মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ঢাকা দক্ষিণে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি হয়েছে। কিন্তু ঢাকা উত্তরে যখন কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে হঠাৎ করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে আমাদের সিনিয়র নেতাদের ওপর আক্রমণ করে। সেখানে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল সেখানে ছিলেন। এই হাসপাতালে ছয়-সাতজন মহিলা কর্মী ভর্তি হয়েছেন। তাবিথ আউয়াল মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। অন্যান্যরাও গুরুতরভাবে আহত। এখানে তাদের চিকিৎসা চলছে।
তিনি আরো বলেন, আজকে ঢাকায় আসার পথে আমাদের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর আক্রমণ হয়েছে। তিনিও রক্তাক্ত হয়েছেন। তাকে কুমিল্লা হাসপাতালে নেয়া হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে আওয়মী লীগ। সমগ্র দেশে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
তিনি আরো বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের শান্তিরক্ষা বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এই একটা পরিস্থিতিতে এখানে কিছুতেই কোনো মতেই এখানে গণতন্ত্রের কোনো পরিবেশ নেই। এখানে তারা যখন নির্বাচনের কথা বলে সেটা একটা প্রহসন বাতুলতা ছাড়া আর কিছু নয়।
মির্জা ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মানুষের দাবিগুলো নিয়ে আন্দোলন করছি। আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের জন্য আন্দোলন করছি। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছি। সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ভয়াবহ সন্ত্রাসী আওয়ামী লীগ সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com