বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের লাশ উদ্ধার

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে জাবেদ আলী (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে; যিনি অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল।

শুক্রবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি ইটভাটা এলাকায় তার লাশ পড়ে ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

জাবেদ আলী মেহেরপুর সদর উপজেলার সুরুজপুর খানপাড়া গ্রামের মৃত কবির খাঁর ছেলে।

নিহতের ছেলে শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার তার বাবা সদ্য কেনা একটি পিকআপের ডিজিটাল নম্বরপত্র আনতে ঢাকা যান। সন্ধ্যায় পিকআপে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের এলেঙ্গায় এসে তিনি চালকের কাছে পিকআপ রেখে বাসে উঠেন। এ সময়ই ছেলের সঙ্গে তার শেষবারের মত মোবাইলে কথা হয়। এরপর মোবাইলে কল দিলেও বারবার কল কেটে দেয়া হচ্ছিল। কিছু সময় পর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। তার কাছে বেশ কিছু টাকা ছিল। সকালে স্থানীয় পুলিশের মাধ্যমে তিনি তার বাবার লাশ উদ্ধারের সংবাদ পেয়েছেন।

বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com