শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টংগীবাড়ির বিলে মাছের জালে উঠে এলো ১১ ফুট লম্বা অজগর

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের গনাইসার বিলে মাছ ধরার জালে উঠে এসেছে ১১ ফুট লম্বা অজগর সাপ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে অজগরটি উদ্ধার করে বন বিভাগ। ভোরে বিলের মাঝে মাছ ধরার চাই ওঠাতে গিয়ে সাপটিকে দেখতে পায় স্থানীয় জেলে বাবু খান। পরে বাবু খান ও তার বড় ভাই উসমান খান সাপটি কে উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলা বন বিভাগে হস্তান্তর করে। গনাইসার গ্রামের স্থানীয় জেলে বাবু খান বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে মাছ ধরার চাই ওঠাতে যাই। চাই টান দেওয়ার সাথে সাথে সাপ টি নড়াচড়া দিলে প্রথমে বড় মাছ ভেবে আমার বড় ভাই ওসমান কে ডাক দেই। পরে চাই টি একটু উপরে ওঠালেই বিশাল সাপ টি আমাদের নজরে আসে। পরে সেখান থেকে সাপটি কে উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের জানাই। তারপর তাদের মাধ্যমে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করি। স্থানীয় পাবেল চোকদার জানান, এতো বড় সাপ এর আগে আমরা দেখিনি। এটা দেখার পর থেকে আমরা আতঙ্কে আছি। উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এটি পাহাড়ি সাপ। প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের অজগরটি সম্ভবত বন্যার সময় পানির সঙ্গে এ এলাকায় চলে এসেছে। সাপটিকে উদ্ধার করা হয়েছে। বন বিভাগের প্রাণী সংরক্ষণে দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে এটিকে অবমুক্ত অথবা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, একটি সাপ যেহেতু আছে আরও থাকতে পারে। তবে সাপ বিষাক্ত না হওয়ায় ক্ষতির সম্ভাবনা নেই। তবে এলাকাবাসীকে সচেতন থাকতে হবে। কোনো বন্য প্রাণী ধরা বা হত্যা করা নিষিদ্ধ। সাপের খোঁজ পাওয়া গেলে বনবিভাগকে জানাতেও অনুরোধ করেন। ইতোমধ্যে সাপটিকে ঢাকা বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাপটিকে চট্টগ্রাম বনবিভাগে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com