রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দাউদকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। সোমবার (১৯ সেপ্টম্বর) বিকেলে উপজেলার গোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগ যুগ্নআহবায়ক হেলাল মাহামুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহিনুল হাসান। প্রধান অতিথির বত্তব্য মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বলেন, এই সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে বর্তমান সরকার বদ্বপরিকর। তিনি শিশুদের মানসিক বিকাশে সুন্দর পরিবেশের উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বত্তব্যে মুহিনুল হাসান বলেন, শিক্ষার মান্নোয়নে সরকার সারাদেশে বিদ্যালয় গুলোতে নতুন-নতুন বিদ?্যালয় ভবন নির্মাণ করছে। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন গোয়ালমারী হযরত আব্দুল কাদের জিলানী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com