শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারীতে দুই’শ পরিবার পাচ্ছে দুই হাজার হাঁস

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নীলফামারী সদর উপজেলার দুই’শ পরিবারকে দুই হাজার হাঁস দেয়া হচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে খাঁচাসহ হাঁস বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম(এপি) কার্যালয়ের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রোগ্রাম অফিসার মৈত্রি ¯œাল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহীদুল ইসলাম বক্তব্য দেন। নগর উন্নয়ন প্রতিবেশি কমিটির সভাপতি নূর ইসলাম, ফজলার রহমান, আফসার আলী, শামসুল আলম উপস্থিত ছিলেন এ সময়। আয়োজক দফতর সুত্র জানায়, দুই’শ পরিবারের মধ্যে পৌরসভা এলাকায় ৩৫টি, টুপামারী, খোকশাবাড়ি ও পলাশবাড়ি ইউনিয়নে ৫৫টি করে পরিবার রয়েছে। প্রত্যেক পরিবারকে দশটি করে হাঁস ও রাখার জন্য খাঁচা দেয়া হবে। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম কার্যালয়ের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল জানান, দরিদ্র পরিবারগুলোর মধ্যে উপার্জন সৃষ্টিতে এই হাঁস সহায়ক ভুমিকা পালন করবে। তিনি জানান, উদ্বোধনী দিনে পৌরসভা এলাকার ৩৫টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে হাঁস বিতরণ করা হয় এবং বাকি তিন ইউনিয়নে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com