শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নয়াপল্টনে শাওনের জানাজা সম্পন্ন

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

মুন্সীগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী অংশ নেয়। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় লাশ হস্তান্তর করলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে লাশ নিয়ে রওয়ানা হয় নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারন সম্পাদক মোনায়েম মুন্নাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, শাওনের লাশ নয়াপল্টনের দিকে আসছে সংবাদ শোনার পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহযোদ্ধা হত্যার বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে। উল্লেখ্য, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের অদূরে মুক্তারপুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে যুবদলকর্মী শাওন মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাওন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। তিনি মুক্তারপুর ওয়ার্ড যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com