রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাজারে আসছে উড়ন্ত মোটরসাইকেল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

সিনেমায় নয়, বাস্তবেই বাজারে আসতে যাচ্ছে উড়ন্ত মোটরসাইকেল। যার মাধ্যমে খুব সহজে রেহাই মিলবে যানজট থেকে, বাঁচবে মূল্যবান সময়। রানির অন্ত্যেষ্টিক্রিয়া প্রর্দশিত হবে যুক্তরাজ্যে ১০০টিরও বেশি সিনেমা হলে জাপানের বাজারে ইতিমধ্যেই বিক্রি হচ্ছে উড়ন্ত মোটরসাইকেল। এবার যুক্তরাষ্ট্রের বাজারেও আসতে যাচ্ছে তৃতীয় প্রজন্মের এই উড়ন্ত মোটরসাইকেলটি। জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ারউইন্স’-এর হাত ধরে আগামী বছর ‘এক্সটুরিসমো’ নামে এ হোভারবাইক বা উড়ন্ত মোটরসাইকেলটি যুক্তরাষ্ট্রের বাজারে আসতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে জাপানের বাজারে এ বাইক বিক্রি শুরু হয়েছে। প্রাথমিকভাবে এর দাম ধরা হয়েছে ৭ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট অটো শোতে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয় তৃতীয় প্রজন্মের এই উড়ন্ত মোটরসাইকেল। যার নাম দেয়া হয়েছে ‘এক্সটুরিসমো’ হোভারবাইক। এর টেস্ট রান সম্পন্ন হলেও জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ারউইন্স’-এর হাত ধরে ২০২৩ সাল নাগাদ এটি যুক্তরাষ্ট্রের বাজারে আসবে বলে জানিয়েছে অটো শো কর্তৃপক্ষ। ৩০০ কেজি ওজনের এই হোভারবাইকটি প্রথম ধাপে অল্পসংখ্যক তৈরির উদ্যোগ নেয়া হলেও, পরে চাহিদা অনুযায়ী এটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এয়ারউইন্স। একজন যাত্রী পরিবহনে সক্ষম এ মোটরসাইকেলটি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে একটানা ৪০ মিনিট পর্যন্ত চলতে পারবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com