বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘাটাইলে কবিতা আবৃত্তির আসর

খাদেমুল ইসলাম মামুন (ঘাটাইল) টাঙ্গাইল
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘিতে প্রভাকর মডেল একাডেমি আবৃত্তি পরিষদের উদ্যোগে কবিতা আবৃত্তির আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে প্রভাকর মডেল একাডেমির হল রুমে এই কবিতা আবৃত্তির আসর অনুষ্ঠিত হয়। কবিতা আসরে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক এবং শিক্ষক মো. সাজ্জাদ হোসেন। আসরে কবিতা আবৃত্তি করেন, বজলুর রহমান খোকন, মো. কামরুল হাসান, শেখ মোহাম্মদ আল আমীন, শাহালম সানি প্রমুখ। অনুষ্ঠানে শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় আবৃত্তির বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা হয়। তাছাড়া নিয়মিত কবিতা আবৃত্তির আসরের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল কিন্টার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এস এম আব্দুল লতিফ, এস এম মোজাম্মেল হক বারী, প্রভাকর মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. কবির হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ব্যাংক এশিয়ার এজেন্ট শাখার প্রপ্রাইটর লিটন মিয়া, রাশেদ মডেল স্কুলের পরিচালক মো. রাশেদ আলম, কবি আকবর, অনিল চন্দ্র দাস, মো. শওকত হোসেন, আনোয়ার হোসেন নবীন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com