রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস নোট যুক্ত করা যাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সাইট হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন সাইটটি একের পর এক ফিচার এনে চমকে দিচ্ছে সবাইকে। এতে একদিকে যেমন গ্রাহকদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা বাড়ছে তেমনি বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। এবার হোয়াটসঅ্যাপে এসেছে নতুন একটি সুবিধা। ভয়েস নোট যুক্ত করা যাবে এখন স্ট্যাটাসের সঙ্গে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর একটি রিপোর্টে জানা যায় এই ফিচার সম্পর্কে। রিপোর্টটিতে একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে এই নতুন ফিচারটি দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.২১.৫-এ চালু হয়েছে।
ধারণা করা হচ্ছে ভয়েস নোটকে স্ট্যাটাস হিসেবে রাখার উপায়টি প্রায় টেক্সট স্ট্যাটাস আপডেটের মতোই হবে। ভয়েস নোট রেকর্ড করার সুবিধা হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে ‘সেকশন’ এর মধ্যে উপস্থিত রয়েছে। স্ক্রিনশট থেকে আরও জানা গেছে যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ভয়েস নোট কে স্ট্যাটাস হিসেবে দেওয়ার সময় তাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে সক্ষম হবেন।
ব্যবহারকারীরা যখনই ভয়েস স্ট্যাটাসে ক্লিক করবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে প্লে হবে। আর হোয়াটসঅ্যাপ ভয়েস নোট স্ট্যাটাস এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার দ্বারা সুরক্ষিত থাকবে। রিপোর্টে বলা হয়েছে, ব্যবহারকারীরা ৩০ সেকেন্ডের ভয়েস নোটকে স্ট্যাটাস হিসেবে সেট করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ এই ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com