শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাবর আজমের সাথে ‘দীর্ঘমেয়াদি জুটি’ গড়তে চান নারী সমর্থক!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

ওপেনিং জুটিতে মুহাম্মদ রিজওয়ানের সাথে তার বোঝাপড়া খুবই ভালো। কিন্তু মাঠের বাইরে বাবর আজম কার সাথে ‘জুটি’ বাঁধবেন, তা অবশ্য এখনো অজানা। প্রকাশ্যে এখনো নিজের প্রেমের সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি বাবর। তবে তার গুণমুগ্ধ ভক্ত ক্রিকেটবিশ্বে কম নেই। শুক্রবার তেমনই এক ভক্তের দেখা মিলল করাচিতে। পোস্টারে কয়েক শব্দ লিখে পাকিস্তানের অধিনায়ককে বিয়ের প্রস্তাব দিলেন এক নারী সমর্থক। শুক্রবার করাচিতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হওয়ার আগে টিভি ক্যামেরা ধরে ওই নারী সমর্থককে। তার হাতে ধরা পোস্টারে লেখা ছিল, ‘বাবর, আমরা কি দীর্ঘমেয়াদি জুটি গড়তে পারি?’ তাই দেখে ধারাভাষ্যকাররা হাসতে শুরু করেন। এক ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘বাবরই এর উত্তর দিতে পারবে।’
ম্যাচের আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন ওই নারী সমর্থক। জানান, তার মা অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্র খুঁজছেন। এখন হাঁফিয়ে উঠেছেন। যদি বাবর ওই পোস্টার দেখতে পান, তাহলে তিনি খুব খুশি হবেন। পাকিস্তানের অধিনায়কের চোখে সেই পোস্টার পড়েছে কি না জানা নেই। তবে সামাজিকমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ শতরান করেন বাবর। তবে শুক্রবার মাত্র ৮ রানে আউট হয়ে যান। দল হারে ৬৩ রানে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com