রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানুষ উত্তাল হয়ে উঠেছে, কোনো ব্যারিকেড দিয়ে রাখা যাবে না : রিজভী

ইকবাল হোসেন:
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে। আর কোনো ব্যারিকেড দিয়ে রাখতে পারবেন না। আজ যারা ফালতু কথা বলছে। হত্যা করার পরেও যারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা কেউ জনগণের আক্রোশ থেকে রেহাই পাবেন না। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান দেশের যে পরিস্থিতি তা আর চলতে দেয়া যাবে না। গুলি করলে সেই গুলিতে শরীর থেকে রক্ত ঝরবে। সেই রক্ত যে মাটিতে পড়বে সেই মাটি আরো তেজস্বী হয়ে উঠবে। সেই মাটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধে আরো অঙ্গীকারাবদ্ধ হবে। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের দুই শাওন, আব্দুর রহিম, নূরে আলমের যে রক্ত ঝরেছে নিশ্চয়ই এটা বৃথা যাওয়ার জন্য নয়।
তিনি বলেন, সারাদেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে। আর কোনো ব্যারিকেড দিয়ে রাখা যাবে না। হত্যা করার পরেও যারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের আক্রোশ থেকে তাদের কেউ রেহাই পাবে না। মিথ্যা কথা বলে, জনগণের টাকা লুট করে মনে করেছেন সাধের সিংহাসন ঠিক থাকবে। হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া থাকবে ঠিকই, কিন্তু এই সুখস্বপ্ন আর আপনাদের থাকবে না।
নির্বাচন কমিশনারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এসে সবার গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচনের অধীনে ই সুষ্ঠু নির্বাচন হবে।
রিজভী বলেন, যিনি তার জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে গণতন্ত্রের পক্ষে জনগণের হয়ে আজীবন সংগ্রাম করেছে এবং এই সরকারের নির্যাতন সহ্য করছেন, এখনো বন্দী হয়ে আছেন। তারপর তিনি মাথা নত করেননি। এই উন্নত মাথার (খালেদা জিয়া) আদর্শ অনুসারী আমরা। তিনি বলেন, জনগণ বলছে আওয়ামী লীগ এখন বদ্ধ পাগলের দল। তারা কেবল বদ্ধ পাগলের দল না, ধান্দার দল, ধান্দাবাজির পাগল। সমাবেশে আয়োজক সংগঠনের চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com