শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে ক্রয়কৃত জমি বুঝে না পাওয়ায় সংবাদ সম্মেলন

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

ক্রয়কৃত জমি বুঝিয়ে না দেয়ার অভিযোগে বরিশাল জেলার হিজলা থানার কাউরিয়া বাজারের শাহীন সরদার, রাজিব সরদার, পারভীন বেগম, শারমীন বেগম ও শাহানুর বেগমরে বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই এলাকার বাসিন্দা মো. শাহীন খান। সোমবার (২৬ সেপ্টেম্বর) বরিশাল রিপোটার্স ইউনিটিতে (বিআরইউ) এর শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাহীন খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মো. শাহীন খান বলেন, ২১ সালের ৭ সেপ্টেম্বর শাহীন সরদারদের কাছ থেকে আমার মেয়ে মোসা. শারমীন বেগম এর নামে বিভিন্ন দাগে ১২৫৭ নং দলিল মুলে ১০ শতাংশ জমি ক্রয় করি। যা শাহীন সরদার, রাজিব সরদার, পারভীন বেগম, শারমীন বেগম, শাহানুর বেগম দলিল দেয়। ক্রয়কৃত এই জমির দাম কম হয় বলে ২১ সালের ১২ সেপ্টেম্বর শাহীন সরদারের কাছে জমি ফিরিয়ে দেই। যার ফিরতি দলিল নং ১২৮৮ । পরে পুনরায় ২১ সালের ৭ ডিসেম্বর একই জমি ১৭৮৬ নং দলিল মুলে আমার স্ত্রী সাহানুর বেগম ওই ১০ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক হয়। এসময় তিনি বলেন, শাহীন সরদার গত ২০ সেপ্টেম্বর আদালতে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে । মামলা নং ১৬০/২২ । যা তদন্তের জন্য পিবিআইয়ের কাছে রয়েছে। এসময় তিনি আরও বলেন, শাহীন সরদার বিপদে পরে আমার কাছে গেলে আমি তাদেরকে ৬লক্ষ টাকা জমির মূল্য বাবদ দেই। অথচ তারা আমাকে ৩০ লক্ষ টাকা দিয়েছে বলে অপপ্রচার চালিয়ে আমার ভাবমূর্তি ক্ষুন্য করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি প্রশাসনের সুষ্ট তদন্তের মাধ্যমে যাতে করে আমি আমার ক্রয়কৃর্ত জমি বুজে পাই তার সহযোগীতা কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com