ফরিদপুরের সালথায় সরকারী জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলী গট্টি গ্রামের মৃত গিয়াসউদ্দিন ভূঁইয়ার ছেলে মোঃ আলহাজের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে রড সিমেন্টের তৈরী ঘর নির্মাণের অভিযোগ করেছে ভুক্তভোগী গ্রাম বাসীরা। উপজেলার ১০৯ হাবেলী গট্টি মৌজার ১নং খতিয়ানের ২০২ বিএস দাগে ১১ শতাংশ হালট শ্রেণীভুক্ত জমির উপর অবৈধভাবে জায়গা দখল করে এই ঘর নির্মাণ করছে আলহাজ। এর ফলে এই হালট দিয়ে চলাচলকারী তোবারেকসহ প্রায় ২৪/২৫ জন এলাকাবাসী স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছে। এলাকার প্রায় শতাধিক পরিবারের লোকজন এই হালট দিয়ে চলাচল করে থাকে। এবং এই হালট দিয়ে তাদের উৎপাদিত ফসল ধান, পাট, পিয়াজসহ অন্যান্ন ফসল ভ্যান গাড়ীতে করে আনা নেওয়া করে থাকে। এই হালটের জায়গা দখল করার কারনে হালটটি সরু হয়ে যাওয়ায় এলাকার কৃষকেরা তাদের কৃষি উৎপন্ন ফসল আনা নেওয়া করতে পারছেনা বলে ভুক্তভোগীরা জানান। সরকারী সার্ভেয়ার আইয়ুব আলী এই হালট মেপে সীমানা নির্ধারণ করে দিয়েছে। সার্ভেয়ার আইয়ুব আলী বলেন সরকারীভাবে সীমানা নির্ধারণ করে দিয়ে এসেছি। সেটা অমাণ্য করলে ব্যাবস্থা নেওয়া হবে। তারপরেও সেই মাপকে অমাণ্য করে আলহাজ সরকারি জায়গায় ঘর তৈরী করছেন। যার ফলে এই হালট দিয়ে চলাচলকারী এলাকাবাসীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই ভুক্তভোগীরা বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দায়ের করে কোন প্রকার সমাধান পাননি বলেও তারা জানান। এ কারনে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুকে এ ঘটনা জানালে তিনি এই পরিস্থিতির সমাধানের আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাছলিমা আক্তার বলেন আমার সার্ভেয়ার পাঠিয়েছিলাম। জায়গা মেপে একটা নোটিশ দিয়েছে। সেটা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।