রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পেট্রলবোমা ছুড়লে জনগণকে নিয়ে প্রতিরোধ: তথ্যমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

বিএনপি আবারও পেট্রলবোমার রাজনীতি করলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যে পেট্রলবোমার রাজনীতি আগে করেছে, মানুষের ওপর বোমা নিক্ষেপ করে হত্যা করেছে। তারা তো সেই রাজনীতিই করেছে। তাদের সেই নেতাকর্মীরা রয়েছে। যে নেতারা তখন নির্দেশ দিয়েছিলেন তারাই এখন নেতৃত্ব দিচ্ছেন। জনগণ তো সব সময় সেই আতঙ্কে। ‘তবে জনগণ তাদের আর সেই সুযোগ দেবে না। আর যদি তারা সেটি করার অপচেষ্টা চালায় তাহলে সরকার যেমন কঠোর ব্যবস্থা নেবে, আওয়ামী লীগও জনগণকে সঙ্গে নিয়ে পেট্রলবোমার রাজনীতি যারা করেছে, যদি আবার সেটি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’ ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বিরোধিতা করে বিএনপি জোট শতশত যানবাহন পুড়িয়ে দেয়। পেট্রলবোমার আঘাতে দগ্ধ মানুষের আহাজারিতে হাসপাতালগুলোর বাতাস ভারি হয়ে ওঠে। পরের বছরও সেটি অব্যাহত থাকে এবং সে সময় বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে পেট্রল বোমায় মারা যান অনেক মানুষ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com