শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে ৭২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেন-এমপি দুদু

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ৭২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরন করা হয়েছে। গতকাল বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব অনুদান বিতরন করা হয়। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জি আর সহায়তার প্রতিটি মন্দিরে ৫শত কেজি চালের মূল্য স্বরুপ পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে ৭২টি মন্ডপ কমিটির হাতে ২৩ হাজার ৭শত ৫০ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন।বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ শেফা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com