রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

শেরপুরে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা কালেক্টরেক্ট চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। এর আগে বেলুন উড়িয়ে র‌্যালি ও দিনব্যাপী কর্মসূচীর উদ্বােধন ঘোষনা করে জেলা প্রশাসক সাহেলা আক্তার। এরপর তুলশিমালার সুগন্ধে, পর্যটনের আনন্দে এ স্লোগানকে সামনে রেখে র‌্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা কালেক্টরেক্ট চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহম্মেদ, জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকনসহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্কাউট ও রেডক্রিসেন্টের সদস্যরা। এবার শেরপুর জেলা প্রশাসনের সহযোগীতায় কার্যালয় চত্বরে মেলার আয়োজন করা হয়েছে। যেখানে ৬ টি স্টলে শেরপুরের অন্যতম ব্রান্ডিং পণ্য তুলশিমালা চাল সহ, জামদানি ও বিভিন্ন নামকরা খাবারের স্টল রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com