বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাটখিল-সোনাইমুড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

এম এ মতিন (সোনাইমুড়ী) নোয়াখালী
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায়,নির্যাতিত ও অসুস্থ দলীয় নেতাকর্মীদের মাঝে ৫ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের নিজ বাড়ি থেকে ১২জন নেতাকর্মীর মাঝে এ চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম। এ সময় জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার অতন্ত্র প্রহরী। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এ সময় তিনি উপস্থিত সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। চাটখিল উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী,খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, সোনাইমুড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com