শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যাল ক্যাম্পাসে ঢুকতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর নীলক্ষেত ফাঁড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় তাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় দেখা করতে চেয়েছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল সোমবার ছাত্রদলের পক্ষ থেকে এ কথা বলার পরপরই শিক্ষার্থীদের সমস্যা-সংকট সমাধানে উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। পাশাপাশি তারা ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ক্যাম্পাসে ঢুকতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল ৪টা ২৮ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে ঢুকছিলেন সংগঠনের ৩০ থেকে ৩৫ নেতা-কর্মী। এ সময় স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের এক কর্মী মিছিলের সামনে দাঁড়িয়ে যান। ছাত্রদলের নেতাদের সঙ্গে তাঁর ধাক্কাধাক্কি ও তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উপাচার্যের জন্য ছাত্রদলের আনা ফুলের তোড়া ভেঙে ফেলেন ওই কর্মী। পরে এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল নেতা-কর্মী দৌড়ে এসে লাঠিসোঁটা ও স্টাম্প দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের পেটাতে শুরু করেন। আরেকটি অংশ ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করে। এতে ছাত্রদলের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। ছাত্রদলের নেতা-কর্মীরা চলে যাওয়ার পর নীলক্ষেত মোড়ে আসেন কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগ ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার পর এ দুই হলের নেতা-কর্মী ও এ এফ রহমান হলের নেতা-কর্মীরা নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ১৫ মিনিটের মতো ছাত্রদলবিরোধী স্লোগান দেওয়ার পর তাঁরা ক্যাম্পাসের দিকে চলে যান। ছাত্রলীগের এ হামলাকে ন্যক্কারজনক বলে আখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি বলেন, ‘ছাত্রলীগের হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ তবে ছাত্রদলের ওপর হামলার ঘটনা অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘আজ ছাত্রলীগের সব নেতা-কর্মীর মনোযোগ ছিল শিক্ষার্থীদের সমস্যা-সংকট সমাধানে প্রশাসনের সঙ্গে দর-কষাকষির দিকে। ছাত্রদলের সঙ্গে কিছু ঘটে থাকলে তা তাদের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com