শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘দামাল’ ছবির প্রথম গানে দেখা দিলেন রাজ-মিম

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

সময়ের জনপ্রিয় নির্মাতা ‘পরাণ’খ্যাত রায়হান রাফির নতুন সিনেমা ‘দামাল’। ছবিটির প্রথম গান প্রকাশ হয়েছে৷ এর শিরোনাম ‘ঘুরঘুর পোকা’। এ গানে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। আরাফাত মহসিনের সুর-সংগীতে এ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ।
এ গানের চিত্রায়ণে দেখা গেছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে। ট্রেলারেই সাড়া ফেলেছে দামাল। নির্মাতা সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন, খুব শিগগিরি প্রকাশ হবে সিনেমার গান। অবশেষে এলো সেই গান। এ সিনেমায় রাজ-মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ আরও অনেকে।
স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দামাল’। ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা এবং রায়হান রাফি। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি গল্প নিয়ে সিনেমাটি। ২০২০ সালে নভেম্বরে সিনেমাটির শুটিং হয়।
জানা গেছে, ‘দামাল’ সিনেমায় সব মিলিয়ে শ পাঁচেক শিল্পী কাজ করেন। সিনেমার ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন জানান, মহান মুক্তিযুদ্ধে গৌরবের অনেক ঘটনার মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২১ সালে আমরা স্পর্শ করেছে স্বাধীনতার পঞ্চাশ বছর। স্বাধীন বাংলাদেশের এ পথচলায় এটি গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে থাকবে বলে তিনি আশা করেন। আগামী মাসের ২৮ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দামাল’ সিনেমা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com