সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইইউ’র নিষেধাজ্ঞা হিতে বিপরীত হয়েছে : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে তা হিতে বিপরীত হয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইউরোপের বাজারে জ্বালানির যে আকাশচুম্বির দাম বেড়েছে তা এই নিষেধাজ্ঞার ফল। গত সোমবার জাতীয় সংসদে বক্তব্য রাখার সময় ভিক্টর অরবান আরো বলেন, দেশের জনগণের উচিত ইউক্রেনে যুদ্ধের জন্য দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেয়া।
হাঙ্গেরির নেতা আরো বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে জবাব দেয়া হয়েছে তার কারণে এখন ইউরোপের বিভিন্ন দেশে সরকারের পতন হচ্ছে। এ সময় তিনি ইতালিতে সরকার পরিবর্তনের কথা তুলে ধরেন। ইতালিতে উগ্র ডানপন্থী প্রার্থী জর্জিয়া মেলোনি জয় লাভ করেছেন এবং তার নেতৃত্বে দেশে একটি জোট সরকার গঠিত হতে যাচ্ছে। ভিক্টর অরবান আরো বলেন, আমরা সহজেই বলতে পারি যে নিষেধাজ্ঞের কারণে ইউরোপীয় ইউনিয়নের জনগণ দরিদ্র হয়েছে কিন্তু রাশিয়াকে এই নিষেধাজ্ঞা নতজানু করতে পারেনি। এতে দেশের ভোক্তাদের আস্থা নষ্ট হয়েছে এবং সম্ভাব্য মন্দা অবস্থার সৃষ্টি হয়েছে। নিষেধাজ্ঞার কারণে হিতে বিপরীত হয়েছে এবং এই নিষেধাজ্ঞা থেকে দিয়ে ইউরোপ নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারেনি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, আমরা অপেক্ষা করছি, এমনকি পুরো ইউরোপ অপেক্ষা করছে -আমাদেরকে কতদিন এভাবে থাকতে হবে তা জোনার জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com