বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টেকসই অভিবাসন, দক্ষতা উন্নয়ন, রেমিটেন্স প্রেরণ শীর্ষক সভা ও চেক বিতরণ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এ প্রতপাদ্য সামনে রেখে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উদ্যোগে নিরাপদ ও টেকসই অভিবাসন, দক্ষতা উন্নয়ন, রেমিটেন্স প্রেরণ শীর্ষক সচেতনতামূলক সভা এবং প্রবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর সরকারি কারিগরী বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড. মুহাম্মদ আবুল হাসেম।সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক, জামালপুর প্রেসক্লাবের প্রতিনিধি জাহাঙ্গীর সেলিম। মঙ্গলবার বেলা ৩টায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর কারিগরী ও প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মামুন, জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ফজলুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার। সভায় টিসিসি ও টিটিসির শিক্ষার্থীবৃন্দ, বিদেশ গমনেচ্ছুক ব্যক্তিগণ অংশ নেন। আলোচনা সভা শেষে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের ১২জন মেধাবী সন্তানের মাঝে তিন লাখ ৩৬ হাজার ৫০০ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।বক্তারা বলেন দক্ষ ও প্রশিক্ষিত কর্মী হিসেবে বিদেশে যেতে পারলে সাধারণ কর্মীদের চেয়ে অনেক বেশী লাভবান হওয়া যায়। জামালপুরে বর্তমানে ২টি টিটসি ও ১টি সরকারি টিসিসির মাধ্যমে বিভিন্ন ট্রেডে কারিগরী শিক্ষা অর্জনের ব্যপক সুযোগ রয়েছে। বেশী বেশী প্রচার কার্যক্রম পরিচালনা করা হলে যুবসমাজ সহজেই কারিগরী দক্ষতা অর্জন করে বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাতে পারবে। কেউ বিদেশ যেতে চাইলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাথে যোগাযোগ করলে প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com