বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বছরের সেরা উদ্ভাবনী কোম্পানির তালিকায় শাওমি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

২০২২ সালের সেরা ৫০টি উদ্ভাবনী কোম্পানির তালিকায় স্থান পেয়েছে শাওমি। যুক্তরাষ্ট্রের বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) সম্প্রতি এ তালিকা প্রকাশ করে। বৈশ্বিক নির্বাহীদের ওপর জরিপ করে বিসিজি বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী কোম্পানির তালিকা প্রকাশ করে থাকে। ২০২১ সালের ডিসেম্বরে ও ২০২২ সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী ১ হাজার ৫০০ নির্বাহীর ওপর এ জরিপ পরিচালিত হয়। এতে চার ক্যাটাগরিতে কোম্পানির পারফরমেন্স বিচার করা হয়। বিসিজি’র উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে শাওমি গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) উল্লেখযোগ্য বিনিয়োগ বৃদ্ধি করেছে। ২০২২ সালের দ্বিতীয়ার্ধে শাওমি আগের বছরের তুলনায় আরঅ্যান্ডডিতে ২২.৮ শতাংশ বেশি বিনিয়োগ করেছে।
গত আগস্টে এক পণ্যের উন্মোচন অনুষ্ঠানে শাওমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লেই জুন বলেন, ২০১৭ সাল থেকে শাওমির বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ৩৯.৭ শতাংশ ছিল এবং আগামী পাঁচ বছরে এটি ১০০ বিলিয়ন ইউয়ানে উন্নীত হবে।
বিসিজি জানায়, সারাবিশ্বের মানুষকে এক সুতোয় গাঁথতে ও তাদের জীবনমানের উন্নয়নে শাওমি স্মার্টফোন থেকে শুরু করে ওয়্যারেবল ডিভাইস, স্মার্ট হোম, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্মার্ট ইলেকট্রিক ভেহিকেল এবং বায়োনিক রোবটস’র উদ্ভাবনী প্রযুক্তির এক ইকো-সিস্টেম তৈরি করেছে। -বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com